আত্মহত্যার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের অরেগনে একটি কলেজে ঢুকে নয়জনকে হত্যার সঙ্গে জড়িত ক্রিস হার্পার মার্সার আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন দেশটির ডগলাস কাউন্টির শেরিফ জন হ্যানলিন। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শেরিফ বলেন, অরেগনের উম্পকুয়া কলেজে হামলার খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা গেলে তাঁদের সঙ্গে হামলাকারীর গোলাগুলি হয়। একপর্যায়ে হামলাকারী নিষ্ক্রিয় হয়ে পড়লে তিনি আত্মহত্যা করেন। মেডিকেলের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে।
গার্ডিয়ান