আত্মহত্যার পরিকল্পনার কথা স্বীকার করলেন ব্র্যাডলি ম্যানিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের কাছে সরকারি নথি পাচার করার অভিযোগে গ্রেপ্তার মার্কিন সেনাসদস্য ব্র্যাডলি ম্যানিং বিছানার চাদর দিয়ে ফাঁস তৈরি করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। গত শুক্রবার ম্যানিং আদালতে এ কথা স্বীকার করেছেন। ২৪ বছর বয়সী ম্যানিং বর্তমানে সামরিক হেফাজতে রয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি সামরিক আদালতে তাঁর বিচার-পূর্ব শুনানি চলাকালে আত্মহত্যার পরিকল্পনার বিষয়টি প্রকাশিত হয়। ম্যানিং শুনানিতে বলেন, ২০১০ সালে কুয়েতের কারাগারে অবস্থানকালে তিনি ওই ফাঁস তৈরি করেছিলেন। তখন তিনি কারাগারে সবচেয়ে দুর্বিষহ সময় পার করছিলেন। গোপন নথি উইকিলিকসকে সরবরাহের অভিযোগে তাঁকে ইরাক থেকে দুই বছরেরও বেশি সময় আগে গ্রেপ্তার করা হয়। দোষী সাব্যস্ত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এএফপি ও বিবিসি।