আদভানি সাংবাদিক, রাহুল পরামর্শক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রবীন নেতা এল কে আদভানি কি রাজনীতি ছেড়ে সাংবাদিকতা শুরু করলেন? কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীও কি রাজনীতি থেকে পাততাড়ি গুটিয়ে যোগ দিলেন পরামর্শক (কনসালট্যান্ট) হিসেবে? লোকসভার ওয়েবসাইট দেখলে এমনটিই মনে হতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতে সম্প্রতি অনুষ্ঠিত ১৬তম লোকসভা নির্বাচনে জয়ী হন সাবেক উপপ্রধানমন্ত্রী আদভানি ও রাহুল। লোকসভার ওয়েব পোর্টালে দেশের এই দুই শীর্ষ রাজনীতিকের প্রোফাইলে পেশা হিসেবে রাজনীতিক উল্লেখ নেই। আদভানির পেশা ‘সাংবাদিকতা’ এবং রাহুলের পেশা ‘পরামর্শক’ উল্লেখ করা আছে।
ভুলের বিষয়টি নজরে এনেছেন একজন মানবাধিকারকর্মী। চন্দ্রশেখর গৌড় নামের ওই ব্যক্তি এরই মধ্যে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকে চিঠি দিয়ে বিষয়টি যাচাই করে সংশোধনের অনুরোধ করেছেন।