প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবরি মসজিদ ধ্বংসের মামলায় ভারতের প্রধান বিরোধী দল বিজেপির নেতা এল কে আদভানিকে বিচারের মুখোমুখি করতে চায় দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।সিবিআই সুপ্রিম কোর্টকে বলেছে, তারা এল কে আদভানির বিরুদ্ধে যড়যন্ত্রের অভিযোগ প্রত্যাহার করার বিপক্ষেই শুধু নয়, অভিযুক্ত করসেবকদের সঙ্গে তাঁকে বিচারের মুখোমুখি করতে চায়।বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় দুটি এফআইআর দেওয়া হয়েছে। ১৯৭/৯২ নম্বর এফআইআরটি দেওয়া হয়েছে বাবরি মসজিদ ধ্বংসের জন্য অভিযুক্ত করসেবকদের বিরুদ্ধে। অন্যদিকে ১৯৮/৯২ নম্বর এফআইআরে আদভানি, মুরলি মনোহর যোশি, উমা ভারতী, বিনয় কাটিয়ার প্রমুখের নাম ছিল। টাইমস অব ইন্ডিয়া