পাকিস্তানে দ্বৈত নাগরিকত্ব মামলায় দেশটির সুপ্রিম কোর্টের রায়কে বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর ‘প্যানডোরা বক্স’ খুলে দেওয়ার (অপ্রত্যাশিত বিপদ ডেকে আনা) সঙ্গে তুলনা করেছেন।‘ন্যায়নিষ্ঠ, সত্ ও আমিন’ না হওয়ার যুক্তিতে পার্লামেন্ট সদস্যদের স্বপদে থাকার অযোগ্য ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এর প্রতিক্রিয়ায় শুক্রবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভানেত্রী আসমা জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্ট অতীতে এ রকম কিছু দেখেননি।আসমা জাহাঙ্গীর বলেন, ‘আইনপ্রণেতাদের বরখাস্ত করতে ব্যবহূত জেনারেল জিয়াউল হকের আমলের অনুচ্ছেদগুলো আদালত যদি এর নিজের বিচারকদের বরখাস্তে কাজে লাগান, তা হলে আদালতের বেশ কয়েকটি বেঞ্চ শূন্য হয়ে যাবে।’ সম্প্রতি সুপ্রিম কোর্ট জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের ১১ জন সদস্যকে অযোগ্য ঘোষণা করেন। এ ছাড়া দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে আদালত স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিককে মিথ্যা ঘোষণার দায়ে অভিযুক্ত করেন।আইনজীবীরা বলছেন, সুপ্রিম কোর্টের এ রায় ভবিষ্যতে আইনপ্রণেতাদের বরখাস্ত করার একটা প্রবণতার সূচনা করতে পারে। ডন।