আদালতে গাদ্দাফির বড় ছেলে সাইফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে। মাত্র পাঁচ মিনিট শুনানির পর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তা মুলতবি করা হয়। সাইফের আইনজীবী মোহাম্মদ বুসেমা জানান, জাতীয় নিরাপত্তার প্রতি হুমকির অভিযোগে আদালতে তাঁকে হাজির করা হয়। এএফপি।