আদালতে দায় স্বীকার করলেন মেজর নিদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সেনাবাহিনীর সাবেক মনোরোগ চিকিৎসক মেজর নিদাল মালিক হাসান গুলি করে ১৩ সেনাসদস্যকে হত্যার দায় সামরিক আদালতে স্বীকার করেছেন। এতে ‘কোনো ভুল হয়ে থাকলে’ দুঃখ প্রকাশ করেছেন তিনি।২০০৯ সালে টেক্সাসে এক সামরিক ঘাঁটিতে ১৩ সেনাকে গুলি করে হত্যা করেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ও বড় হওয়া মুসলিম মেজর নিদাল। তাঁর বিরুদ্ধে ওই ১৩ জনকে হত্যা ছাড়াও ৩২ জনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। টেক্সাসের ফোর্ট হুডের সামরিক আদালতে গত মঙ্গলবার এই অভিযোগের বিচার শুরু হয়েছে। অভিযোগ প্রমাণ হলে নিদালের মৃত্যুদণ্ড হতে পারে।নিদাল সামরিক আদালতে বলেন, যেসব তথ্যপ্রমাণ আনা হচ্ছে তা শুধু ঘটনার একটি দিকই প্রমাণ করবে। তিনি দাবি করেন, বিশ্বের মুসলিম সম্প্রদায় ও আফগানিস্তানের তালেবান গোষ্ঠীকে বাঁচানোর জন্য তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।আদালতে নিজেই নিজের পক্ষের আইনজীবী হিসেবে যুক্তি তুলে ধরেন ৪২ বছর বয়সী নিদাল। হত্যাকাণ্ডের সময় সেনাদের পাল্টা গুলিতে পঙ্গু হওয়া নিদাল আদালতে হুইলচেয়ারে বসে যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি বলেন, ‘তথ্যপ্রমাণে এটা স্পষ্ট জানা যাবে যে আমিই গুলি করে ১৩ জনকে হত্যা করেছি। এ ঘটনায় কোনো ভুল হয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি।’নাগরিক নিদালের বিচারে সরকারপক্ষের আইনজীবী কর্নেল স্টিভ হেনরিকস বলেন, আল-কায়েদার নেতা আনওয়ার আল আওলাকির সঙ্গে নিদালের যোগাযোগ ছিল।