আদালতে হাজিরা গাদ্দাফির ছেলে সাইফের
লিবিয়ার সাবেক নেতা প্রয়াত মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে গতকাল বৃহস্পতিবার জিনতান শহরের একটি আদালতে হাজির করা হয়। সেখানকার একজন আইনজীবী এ খবর জানিয়েছেন। মামলার অন্য আসামিদের উপস্থিত হওয়ার সুযোগ দিতে বিচার কার্যক্রম আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়। নিরাপত্তাবিষয়ক আরেকটি মামলার বিচারপূর্ব শুনানিতে সাইফকে আদালতে হাজির করা হয়। সাইফ তাঁর বাবা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে ২০১১ সালের গণবিক্ষোভ চলার সময় সংঘটিত হত্যাসহ অন্যান্য অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ এনে মামলা করা হয়। লিবিয়ার শীর্ষ সরকারি আইনজীবী আবদেল কাদের রাদওয়ান বলেন, মামলার কার্যক্রম এখনো শুরু হয়নি, কেবল জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই শুনানি জনসমক্ষে অনুষ্ঠিত হবে না। সাইফকে আদালতে হাজির করা উপলক্ষে রাজধানী ত্রিপোলির নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়। গাদ্দাফির পতনের পর লিবিয়ার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। এএফপি ও আল-জাজিরা।