আদি মানুষের প্রধান খাবার ছিল ঘাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবজাতির একেবারে শুরুর দিকে প্রধান খাবার ছিল ঘাস বা ঘাসজাতীয় গাছপালা। গবেষক জুলিয়া লি থর্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আফ্রিকার দেশ চাদের একদল গবেষক ৩০ থেকে ৩৫ লাখ বছর আগের মানুষের ফসিল নিয়ে গবেষণার পর এমনই দাবি করেছেন।জুলিয়ার গবেষণা নিবন্ধটি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স-এর অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে।গবেষক দল আফ্রিকার চাদের দুটি স্থান থেকে পাওয়া প্রায় ৩৫ লাখ বছরের পুরোনো মানুষের ফসিল নিয়ে দীর্ঘদিন গবেষণা করে। এদের খাবারের ধরন খুঁজে বের করতে গবেষকেরা ফসিলের দাঁতের গঠন পর্যবেক্ষণ করেন। গবেষকেরা বলছেন, এই দাঁতের গঠন দেখে মনে হচ্ছে, এরা ঘাস বা ঘাসজাতীয় উদ্ভিদ খেয়ে বেঁচে ছিল।আদি যুগের ওই মানবজাতিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অস্ট্রালোপিদিকাস বাহরেলগাজালি।গবেষক জুলিয়া থরপ আদি যুগের জীবাশ্মের দাঁতের এনামেলের আইসোটোপিক পর্যবেক্ষণ করেন। জীবাশ্মের কার্বন আইসোটোপের গঠন পরীক্ষা করে দেখা গেছে, এরা সি৪ ধরনের গাছপালা খেয়ে বেঁচে থাকত। তিনি বলেন, আদি যুগের মানুষ গাছের পাতা, সবজি, মূল বা ঘাস খেয়ে বেঁচে থাকত। তবে তাদের খাবারে মাংস ছিল না—এটি নিশ্চিত করা হয় মাংস খাওয়ার ধারালো দাঁত না থাকায়। টিএনএন।