আদিবাসী আমেরিকানসহ সাতজনকে সন্ত ঘোষণা করলেন পোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন আদিবাসী আমেরিকানসহ সাতজনকে নতুন সন্ত (সেইন্ট) হিসেবে ঘোষণা করেছেন পোপ ষোড়শ বেনিডিক্ট। সেন্ট পিটার্স স্কোয়ারে গতকাল রোববার সকালে তিনি এ ঘোষণা দেন।আদিবাসী আমেরিকান ধর্মীয় ব্যক্তিত্ব কাটেরি টেকাকউইথা ১৭ শতকে তাঁর কথিত অলৌকিক ক্ষমতা দিয়ে ধর্মপ্রচারকদের সন্তুষ্টি অর্জন করেছিলেন। কাটেরি টেকাকউইথা হলেন ক্যাথলিক সন্ত হওয়া প্রথম আদিবাসী আমেরিকান।নতুন সন্তদের মধ্যে একজন নানও রয়েছেন, যিনি হাওয়াইয়ের কুষ্ঠরোগীদের সেবা করতেন।রোমান ক্যাথলিক চার্চের বিশ্বাস মতে, সন্ত হলেন এমন একজন ধর্মীয় ব্যক্তিত্ব যিনি ইতিমধ্যে স্বর্গে আছেন। গতকাল পোপ নতুন সন্তদের নাম ঘোষণাকালে আদিবাসী আমেরিকানরা প্রার্থনা এবং কাটেরি টেকাকউইথার উদ্দেশে ধর্মীয় সংগীত পরিবেশন করেন। বিবিসি।