আদিবাসীদের জন্য উপদেষ্টা পরিষদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখার জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী টনি অ্যাবট। এটি দেশটির সুবিধাবঞ্চিত আদিবাসীদের বঞ্চনা হ্রাসে কাজ করবে। ইন্ডিজেনাস অ্যাডভাইজরি কাউন্সিল নামের এই পরিষদের মূল নজর থাকবে কর্মসংস্থান সৃষ্টি ও জনকল্যাণব্যবস্থায় সংস্কারের ওপর। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম উন্নত দেশ হলেও সুবিধাবঞ্চিত হওয়ার কারণে দেশটির আদিবাসীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে দারিদ্র্যপীড়িত রয়ে গেছেন। বিবিসি।