আদিবাসীদের সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ অ্যাবটের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার আদিবাসীদের দেশটির প্রথম বাসিন্দা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে গণভোটের আগে তাঁদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী টনি অ্যাবট। খবর বিবিসির।
অস্ট্রেলীয় আদিবাসী নেতারা চান, দেশটির প্রথম জনগোষ্ঠী হিসেবে কীভাবে সাংবিধানিক স্বীকৃতি আদায় করা যায়, এ বিষয়ে আগে আদিবাসীরা নিজেরা সম্মত হোক।
তবে টনি অ্যাবট বলছেন, ‘এ ধরনের উদ্যোগ হালে পানি পাবে না। তা খুব একটা সমর্থন আদায় করতে পারবে না।’
অস্ট্রেলিয়ার সংবিধানে দেশটির প্রথম অধিবাসী অ্যাবোরোজিন নামে পরিচিত আদিবাসীদের কথা উল্লেখ নেই। এ ছাড়া শ্বেতাঙ্গ উপনিবেশিক শাসকদের সঙ্গে তাঁদের কখনো কোনো সমঝোতা চুক্তিও হয়নি। তা সত্ত্বেও আদিবাসীদের অব্যাহত দাবির মুখে আগামী ২০১৭ সালে এ বিষয়ে গণভোটের ঘোষণা দিয়েছেন অ্যাবট।