আদিবাসীদের সমস্যা সমাধানে কবীর সুমনকে ছত্রধরদের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের জঙ্গল মহলের আদিবাসীদের মন ইতিমধ্যেই কেড়ে নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সাংসদ কবীর সুমন। আদিবাসী নেতা ছত্রধর মাহাতোর মুক্তি ও তাঁদের আন্দোলনকে সমর্থন করে কবীর সুমন ইতিমধ্যে গানের সিডি বের করেছেন। সেই সিডি এখন পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল মহলের আদিবাসীদের ঘরে ঘরে।এবার আদিবাসীরা কবীর সুমনকে আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য একটি খোলা চিঠিতে আহ্বান জানিয়েছে। ওই চিঠিতে তারা বলেছে, এই দ্রোহকালে আপনাকে বড় প্রয়োজন। আপনি জঙ্গল মহলে গঠিত ‘পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটি’র আন্দোলনের পাশে দাঁড়ান।