আধুনিক গলার হারে বসল সবচেয়ে বড় হীরা ‘হোপ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি নতুন গয়নায় বসানো হয়েছে বিশ্বের সবচেয়ে বড় হীরার টুকরাটি। কবুতরের ডিমের আয়তনের এই হীরা ‘হোপ’ নামে পরিচিত। ওয়াশিংটনের স্মিথসোনিয়ান জাদুঘরে রয়েছে এটি। ওই জাদুঘরে হীরাটি পৌঁছানোর ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে এটিকে এ যুগের গলার হারে বসানো হয়েছে।কয়েক শতকের পুরোনো রত্নটির ওজন ৪৫ দশমিক ৫২ ক্যারেট। হোপ একসময় ফরাসি রাজমুকুটের অংশ ছিল। এটি এখন একটি নতুন অলংকারের শোভা বাড়াবে। প্লাটিনাম ও হীরার তৈরি গলার হার এটি। ফরাসি কারিগরেরা এর নকশা করেছেন।এ ব্যাপারে মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির পরিচালক ক্রিশ্চিয়ান স্যাম্পার বলেন, ‘হোপ হচ্ছে বিশ্বের জন্য একটি উপহার। আমরা জাদুঘরে এই হীরার আগমনের ৫০তম বর্ষপূর্তি উদ্যাপন করছি। ৫০ বছর আগে প্রসিদ্ধ অলংকার প্রতিষ্ঠান হ্যারি উইনস্টন জুয়েলার্স হীরাটি ওই জাদুঘরে দান করে। এএফপি।