আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ডলফিনের গর্ভধারণ শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি চিড়িয়াখানায় আধুনিক চিকিৎসাপদ্ধতির মাধ্যমে একটি ডলফিনের গর্ভধারণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ইলিনয়ের ব্রুকফিল্ড চিড়িয়াখানায় রয়েছে টেপকো নামের ওই বোতলনাক ডলফিন।২৯ বছর বয়সী টেপকোর গর্ভধারণের বিষয়টি আলট্রাসনোগ্রাফির মাধ্যমে শনাক্ত করা হয়। যান্ত্রিক পরীক্ষা চলাকালে কোনো অসহযোগিতা করেনি টেপকো। বরং খাবার হিসেবে মাছ পেয়ে সে সানন্দে চিত হয়ে ভেসে সহযোগিতা করেছে।চিড়িয়াখানার ভেটেরিনারি কর্মকর্তা ডলফিনটির গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রূণের পূর্ণতা পাওয়ার বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। উল্লেখ্য, ডলফিনের গর্ভধারণকাল ১২ মাস।টেপকোর আরও দুটি মেয়ে-বাচ্চা আছে। সাত বছর বয়সী নোয়েলানি ও পাঁচ বছর বয়সী অ্যালিসন মায়ের সঙ্গেই থাকে।ব্রুকফিল্ড চিড়িয়াখানার মুখপাত্র সন্ড্রা ক্যাটজেন বলেন, পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে চিড়িয়াখানার প্রশিক্ষক ও প্রাণীগুলোর মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্কের কারণেই টেপকো ভেটেরিনারি কর্মকর্তাকে পরীক্ষা করার সুযোগ দিয়েছে।এই সহযোগিতার জন্য টেপকোকে দেওয়া হয়েছে পছন্দের খাবার ও প্রিয় খেলনা। অরেঞ্জ অনলাইন।