আনজেম চৌধুরীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ইসলামি বক্তা আনজেম চৌধুরীকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতি সমর্থনে উৎসাহ দেওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার এ রায় দেওয়া হয়। এর আগে লন্ডনের ওল্ড বেইলি আদালতের জুরিবোর্ড আনজেম চৌধুরীকে দোষী সাব্যস্ত করেন। অভিযোক্তারা বলেছেন, আনজেম সামাজিক যোগাযোগমাধ্যমে আইএসের প্রতি আনুগত্য স্বীকার করেছেন। সেই সঙ্গে জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাতা আবু বকর আল-বাগদাদিকে অনুসরণ করা মুসলিমদের কর্তব্য বলে মন্তব্য করেছেন। তবে আনজেম চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি রাজনীতির শিকার।
রয়টার্স