আনন্দিবেনের জন্য ১০০ কোটি রুপির উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেলের জন্য ১০০ কোটি রুপি ব্যয়ে নতুন একটি উড়োজাহাজ কিনছে রাজ্য সরকার৷ সুপার কিং এয়ার বিচক্র্যাফট-২০০ নামে নয় আসনের বর্তমান উড়োজাহাজটি চলতি বছরের ডিসেম্বরে উড্ডয়নকালের মেয়াদ পূরণ করবে৷ খবর টাইমস অব ইন্ডিয়ার৷
একটি সূত্র জানায়, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর জন্য বর্তমানে ব্যবহৃত উড়োজাহাজটি ১৯৯৯ সালে কেনা হয়৷ তৎকালীন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের মেয়াদে ১৯ কোটি ১২ লাখ রুপি দিয়ে ওই উড়োজাহাজটি কেনা হয়৷
সূত্রটি জানায়, উড়োজাহাজটিতে বারবার কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় মুখ্যমন্ত্রীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বেসরকারি বিমান ব্যবহারে বাধ্য হন৷ তাই একটি নতুন উড়োজাহাজ কেনা অপরিহার্য হয়ে পড়েছিল৷ এর পরিপ্রেক্ষিতে সিিভল এভিয়েশনের মহাপরিচালকের পরামর্শক্রমে একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি নতুন উড়োজাহাজ কেনার ছাড়পত্র দেয়৷ সেই কমিটি ১০০ কোটি রুপি ব্যয়ে ১২-১৫ আসনের সর্বোচ্চ নিরাপত্তাসম্পন্ন উড়োজাহাজ কেনার ব্যবস্থা করছে৷