আনা মারিয়া আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের গৃহযু্দ্ধ-পরবর্তী সময়কার অন্যতম বিখ্যাত ঔপন্যাসিক আনা মারিয়া মাতুতে (৮৮) আর নেই৷ বার্সেলোনায় তাঁর মৃত্যু হয়েছে বলে গতকাল বুধবার রয়টার্সকে জানিয়েছেন তাঁর ছেলে৷ স্পেনে সাহিত্যের প্রায় সব পুরস্কারও আনা মারিয়া অর্জন করেছেন৷ এর মধ্যে আছে কারভান্টেস পুরস্কার, যা স্প্যানিশ ভাষা প্রচলিত এমন সব দেশের মধ্যে সর্বোচ্চ পুরস্কার৷ আনা মারিয়ার অন্যতম রচনাগুলোর মধ্যে আছে দ্য অ্যাবেলস ও সোলজার্স ক্রাই বাই নাইট৷ ১৯৩৬-৩৯ পরবর্তী সময়ে স্পেনে বেড়ে ওঠা শিশুদের বলা হয় ‘জেনারেশন অব ফ্রাইটেন্ড চিলড্রেন’৷ এরই একজন অানা মারিয়া৷ তাঁর রচনায় কিশোরের চোখে যুদ্ধবিধ্বস্ত স্পেনের বর্ণনা পাওয়া যায়৷ বিবিসি৷