লন্ডনভিত্তিক একদল আইনজীবীর ভিসা আটকে দিয়েছে শ্রীলঙ্কা। দলটি সে দেশের সাবেক প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েকেকে বিতর্কিত অভিশংসিত করার ঘটনা তদন্ত করতে চেয়েছিল। ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন গতকাল শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ইনস্টিটিউটের ওই আইনজীবী দলের সদস্যদের ভিসা আটকে দেওয়ার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন। তবে আইনজীবী দলটিতে কতজন সদস্য ছিলেন, এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গত শুক্রবার ১০ দিনের জন্য দলটির কলম্বো যাওয়ার কথা ছিল। এটি অ্যাসোসিয়েশনেরই শাখা। এই বিবৃতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কলম্বো। শ্রীলঙ্কার প্রথম নারী প্রধান বিচারপতি শিরানিকে গত ১৩ জানুয়ারি সে দেশের প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে বরখাস্ত করেন। এর দুই দিন আগে পার্লামেন্টে শিরানির বিরুদ্ধে অভিশংসিত করা হয়। ওই দিন শিরানিকে অপসারণের প্রস্তাব পার্লামেন্টে ভোটে পাস হয়। এএফপি।