আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদায় গত শুক্রবার নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সকালে হাইকমিশনে একুশের শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন হাইকমিশনার তারিক আহমেদ করিম।
সন্ধ্যায় দেশ-বিদেশের অতিথিদের সামনে অনুষ্ঠিত হয় অমর একুশে ও মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন বাংলাদেশ থেকে আসা ‘সৃষ্টি’ গোষ্ঠীর শিল্পীরা। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের নানা দিক নিয়ে এক ঘণ্টার এই চমকপ্রদ নৃত্যানুষ্ঠানে অংশ নেন আনিসুল ইসলাম, সাব্রিনা শফি, মোহতামিম উল হক ও কাশপিয়া। এ ছাড়া ছিল ডেপুটি হাইকমিশনার মাহবুব হাসানের কবিতা ‘আমি যোদ্ধা হব’র নৃত্যারূপের অনবদ্য উপস্থাপনা। অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার তারিক আহমেদ করিম স্বাগত ভাষণ দেন। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি ইউনেসকোকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে উদ্বুদ্ধ করেছে।
ইউনেসকোর কান্ট্রি ডিরেক্টর শিগেরো আইওআগিও বক্তব্য দেন এবং এ ক্ষেত্রে বাংলাদেশের অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হেড অব চ্যান্সেরি (দূতাবাসপ্রধান) সৈয়দ মুনতাসির মামুন ও মিনিস্টার কমার্শিয়াল নাহিদা রশিদ।