আন্দোলনরত খনি শ্রমিকেরা কাজে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার মারিকানা প্লাটিনাম খনিশ্রমিকেরা কাজে ফিরেছেন। লনমিনের মালিকদের সঙ্গে গত মঙ্গলবার সমঝোতায় পৌঁছানোর পর ধর্মঘটি শ্রমিকেরা কাজে যোগ দেন। সমঝোতার ফলে শ্রমিকদের বেতন সর্বোচ্চ ২২ শতাংশ বাড়বে।সম্প্রতি মারিকানা খনিতে সহিংস বিক্ষোভে ৩৪ খনিশ্রমিকসহ ৪৬ জন নিহত হন। এঁদের মধ্যে ৩৪ জন পুলিশের গুলিতে নিহত হন। ওই ঘটনার তদন্ত চলছে।সমঝোতার ফলে শ্রমিকদের শ্রেণীবিন্যাস ও পদমর্যাদার ওপর ভিত্তি করে বেতন ১১ থেকে ২২ শতাংশ বাড়বে।ইয়ানদিশা মেহলো নামের এক শ্রমিক বলেন, ‘আমরা খুশি। কারণ যা চেয়েছি, তা পেয়েছি।’ তবে আরেক শ্রমিক বলেন, ‘আমি ক্ষুধার্ত। তাই কাজে যোগ দিয়েছি।’লনমিন আশা করছে, শ্রমিকেরা কাজে যোগ দেওয়ায় ছয় সপ্তাহ কারখানা বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে, তা কিছুটা পুষিয়ে নিতে পারবে।দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা গত সোমবার বলেন, শ্রমিকদের ধর্মঘটের কারণে খনি বন্ধ থাকায় তাঁর দেশের ৫৪ কোটি ৮০ লাখ ডলারের ক্ষতি হয়েছে। দক্ষিণ আফ্রিকায় বিশ্বের প্লাটিনামের ৮০ শতাংশ মজুদ রয়েছে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা চতুর্থ সোনা রপ্তানিকারী দেশ। এএফপি।