আন্না হাজারে হাসপাতালে
ভারতের প্রবীণ সমাজকর্মী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারেকে গতকাল শুক্রবার সকালে হরিয়ানার গুরাগাঁও শহরের মেদান্তা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তিনি অম্ল-সমস্যা ও শারীরিক দুর্বলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।হাসপাতালের একজন চিকিৎসক জানান, আন্না হাজারের অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাঁকে অসুস্থতার কারণে আইসিইউতে রাখা হয়নি, তাঁর ব্যক্তিগত কিছু বিষয়ের কারণে সেখানে রাখা হয়েছে। তাঁকে প্রথমে মেদান্তা হাসপাতালের জরুরি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।এদিকে আন্না হাজারে তাঁর সাবেক সহকর্মী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন রাজনৈতিক দল ‘আম আদমি পার্টি’কে ভোট না দেওয়ার জন্য বলেছেন। কারণ তিনি মনে করেন, কেজরিওয়াল ‘ক্ষমতালোভী’ হয়ে পড়েছেন। কেজরিওয়াল ক্ষমতালোভী হয়ে পড়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে আন্না বলেন, ‘বিষয়টি সঠিক। দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া।