আন্না হাজারের প্রস্তাব নিয়ে বিতর্কে রাজি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্না হাজারের প্রস্তাবিত শক্তিশালী দুর্নীতিবিরোধী বিলের ওপর পার্লামেন্টে বিতর্কে রাজি হয়েছে ভারত সরকার। আন্নার অনশন ভাঙানোর চেষ্টায় সরকারের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হলো। এদিকে আন্নার অনশন সম্পর্কে প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়ে তাঁর কর্মসূচির সমালোচনা করেছেন কংগ্রেস-নেতা রাহুল গান্ধী।আন্নার গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল প্রস্তাবিত আইন নিয়ে পার্লামেন্টে বিতর্ক।খবরে বলা হয়, আন্নার প্রস্তাবিত দুর্নীতিবিরোধী লোকপাল বিলের ওপর পার্লামেন্টে বিতর্ক হবে—এ ব্যাপারে সরকার সম্মত হয়েছে।এদিকে গতকাল শুক্রবার ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী বলেছেন, একটি বিলের মাধ্যমেই দুর্নীতির অবসান হবে—এ ব্যাপারে তাঁর সন্দেহ আছে।পার্লামেন্টে দেওয়া ভাষণে রাহুল বলেন, ‘দুর্নীতি নির্মূলের কোনো সরল সমাধান নেই। আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যে একটি বিল দুর্নীতির অবসান ঘটাবে। আমাদের একগুচ্ছ কার্যকর আইনের প্রয়োজন।’রাহুল গান্ধী আন্না হাজারের আদর্শের প্রশংসা করলেও তাঁর অনশন কৌশলের প্রতি জোরালো চ্যালেঞ্জ ছুুড়ে দেন।রাহুল বলেন, ‘মহান ব্যক্তিত্বরা আমাদের দেশের জন্য বড় অর্জন নিয়ে এসেছেন। তাঁরা স্বাধীনতার জন্য মানুষকে উদ্দীপ্ত করেছেন। তবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করতে পারি না। নির্বাচিত সরকারের কর্মকৌশল থেকে বিচ্ছিন্ন একটি প্রক্রিয়া, যা কিনা সংসদের শ্রেষ্ঠত্ব সুরক্ষিত করার ব্যবস্থাকে নস্যাৎ করে, তা আমাদের গণতন্ত্রের জন্য বিপজ্জনক নজির সৃষ্টি করবে। ’আন্নার অনশন নিয়ে এই প্রথম প্রকাশ্যে কোনো বক্তব্য দিলেন রাহুল গান্ধী। এএফপি, রয়টার্স, বিবিসি।