আন্নাকে পাশে না পেয়ে মমতার স্বপ্ন চুরমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বড় স্বপ্ন দেখেছিলেন তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী হওয়ার। এ কারণে ভারতের রাজনীতিতে নিজেকে ও তাঁর দলকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী আন্না হাজারেকে পাশে টানতে চেয়েছিলেন। কিন্তু ব্যর্থ হলেন।
১২ মার্চ দিল্লির রামলীলা ময়দানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে আন্না হাজারে যোগ দেননি। এতে প্রচণ্ড ধাক্কা খায় মমতার তৃণমূল। হতাশা ছড়িয়ে পড়ে মমতার তৃণমূল কংগ্রেসে। এরপরই মমতার দল জানিয়ে দেয়, এখন মমতা রাজ্য রাজনীতিতেই বেশি সময় দেবেন।
তৃণমূল কংগ্রেস মনে করে, একটা স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তি গড়ার লক্ষ্যে আন্না হাজারের মতো লোক দরকার। আন্না হবেন তাদের রাজনৈতিক আদর্শ।