আন্নার অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রবীণ সমাজকর্মী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারের অনির্দিষ্টকালীন অনশন কর্মসূচি গতকাল রোববার ষষ্ঠ দিনে গড়িয়েছে। জন লোকপাল বিল পার্লামেন্টে পাসের দাবিতে তিনি এই অনশন করছেন। হাজারের সহযোগী সুরেশ পাথারে বলেন, অনশন শুরুর পর থেকে এ পর্যন্ত চার কেজি ওজন হারিয়েছেন আন্না হাজারে। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব ভিখে পাতিল গতকাল হাজারের সঙ্গে দেখা করে ওই অনশন কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। পিটিআই।