ইসলামি চরমপন্থী নেতা আবু কাতাদাকে প্রত্যর্পণ না করার একটি আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চেয়েছে যুক্তরাজ্যের সরকার। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিচারের জন্য আবু কাতাদাকে জর্ডানে প্রত্যর্পণ করা হলে সেখানে তিনি সুষ্ঠু বিচার না-ও পেতে পারেন—এই আশঙ্কায় একটি আদালতের দেওয়া আদেশ এর আগে বহাল রাখেন যুক্তরাজ্যের কোর্ট অব আপিলের বিচারকেরা।ওই আদেশের বিরুদ্ধেই এখন আপিলের এ অনুমতি চাইল সরকার। কাতাদাকে জর্ডানে প্রত্যর্পণে ব্রিটিশ সরকারের দীর্ঘ আইনি লড়াইয়ে এটিই সাম্প্রতিকতম পদক্ষেপ।স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘বিপজ্জনক ব্যক্তি আবু কাতাদাকে প্রত্যর্পণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাঁকে প্রত্যর্পণ করা নিয়ে চলমান আইনি লড়াইয়ে আমরা জর্ডান কর্তৃপক্ষের সঙ্গে কাজ চালানো অব্যাহত রাখব।’আবু কাতাদাকে জর্ডানে তাঁর অনুপস্থিতিতে ১৯৯৯ সালের এপ্রিলে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাঁকে প্রত্যর্পণ করা হলে তিনি পুনর্বিচারের সম্মুখীন হতে পারেন। বিবিসি।