আপের পর খাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে অরবিন্দ কেজরিওয়াল গড়েছেন নতুন রাজনৈতিক দল আম আদমি পার্টি বা আপ। এই দল দিল্লি বিধানসভার নির্বাচনে লড়ে বিপুল সাফল্য পায়। কেজরিওয়াল নির্বাচিত হন দিল্লির মুখ্যমন্ত্রী।
নীতির সঙ্গে আপস না করায় মাত্র ৪৯ দিনের মাথায় ছেড়ে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন একসময় দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী কেজরিওয়াল।
উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে গত শুক্রবার কেজরিওয়ালের উল্টো পথে হেঁটে নতুন একটি দল গড়ার ঘোষণা দিলেন আইনজীবী নরেশ সিং ভাদুরিয়া। তাঁর দলের নাম খাস আদমি পার্টি বা খাপ। এটিও দুর্নীতিবিরোধী একটি প্রতীকী দল।
নরেশ ভাদুরিয়া বলেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরই ঠাঁই হবে এই দলে। খাপ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। উত্তর প্রদেশের আমেথি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। এই কেন্দ্রে আপের প্রার্থী হচ্ছেন কুমার বিশ্বাস। আর খাপের হয়ে লড়বেন নরেশ ভাদুরিয়া।
শুক্রবার দলীয় নেতাদের নিয়ে একটি মিছিলও করেন খাপ নেতা নরেশ সিং। তিনি বলেন, ‘আমরা সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম ও সমাজকর্মী আন্না হাজারেকে বেশি ভয় পাই। যদিও খাপ প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে, দুর্নীতির সমস্যাকে আরও বেশি করে দেশব্যাপী তুলে ধরা।’