আফগান এক নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় পাইলট হতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর সেই স্বপ্ন পূরণ হয়নি। তিনি এখন আফগান নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। আফগানিস্তানের শীর্ষস্থানীয় নারী অধিকার কর্মীর স্বীকৃতি পেয়েছেন তিনি। তাঁর নাম আনারকলি কাউর হোনারইয়ার।আফগানিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশনে নিজের কার্যালয়ে বসে আনারকলি কাউর হোনারইয়ার বিবিসিকে বলেন, ‘আফগানিস্তানে একজন নারীর পক্ষে পাইলট হওয়া কঠিন। আমার বাবা বলেছিলেন, এ দেশের সংস্কৃতির সঙ্গে এটা মানানসই নয়।’হোনারইয়ার এমন একটি সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন, যেখানে অনেক নারীর মুখমণ্ডল ঘোমটায় ঢাকা থাকে।২০০৯ সালের মে মাসে রেডিও ফ্রি ইউরোপসের আফগান চ্যাপ্টার ২৫ বছর বয়সী হোনারইয়ারকে ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত করে। আফগানিস্তানে এখনো তিন হাজার শিখ ও হিন্দুধর্মাবলম্বী বসবাস করছে। প্রশিক্ষিত দন্ত চিকিত্সক হোনারইয়ার তাদের একজন।১৯৯১ সালে আফগানিস্তানে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর দেশটিতে হিন্দু ও শিখধর্মাবলম্বীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যায়। আফগানিস্তানে প্রায় ৫০ হাজার শিখ ও হিন্দুধর্মাবলম্বীর বাস ছিল। কিন্তু দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ার পর হোনারইয়ারের আত্মীয়স্বজনসহ অনেকেই ভারত, ইউরোপ ও কানাডাসহ বিভিন্ন দেশে পাড়ি জমায়।সবাই দেশ ছাড়লেও আফগানিস্তানে থেকে যান হোনারইয়ার। তিনি বলেন, ‘কিছু মানুষ এখনো ভাবে যে আমরা বিদেশি। তাদের ধারণা, আমরা ভারতীয়। কিন্তু আমরাও আফগান। অন্য আফগানদের যেসব সুযোগ-সুবিধা আছে, আমাদেরও সেসব অধিকার রয়েছে।’ বিবিসি।