আফগান নারী অধিকার আইন নিয়ে বিতর্কের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগান নারী অধিকার আইনটি এখনো পার্লামেন্টের অনুমোদন পায়নি।
আফগান নারী অধিকার আইনটি এখনো পার্লামেন্টের অনুমোদন পায়নি।

আফগানিস্তানে নারী অধিকার রক্ষাবিষয়ক একটি আইন দেশটির পার্লামেন্টে তোলা হচ্ছে। আইনটি পাস করা নিয়ে পার্লামেন্টে তুমুল বিতর্ক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি নিয়ে শীর্ষস্থানীয় আফগান নারীদের মধ্যেও বিতর্ক চলছে।আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ২০০৯ সালে একটি আদেশের মাধ্যমে নারীর বিরুদ্ধে সহিংসতা, বাল্যবিবাহ ও জোরপূর্বক বিয়ে বন্ধ করার বিষয়ে একটি আইন জারি করেন। আইনটি এখনো পার্লামেন্টের অনুমোদন পায়নি।আইনটি সুরক্ষিত ও শক্তিশালী করতে অনেকে তা পার্লামেন্টে পাস করানোর পক্ষে মত দিয়েছেন। তাঁদের আশঙ্কা, আইনটি পার্লামেন্টে পোক্ত না হলে ভবিষ্যতে এটি বাতিল হতে পারে।

নারী অধিকার গোষ্ঠীগুলোর আশঙ্কা, আইনটি নিয়ে পার্লামেন্টে তুমুল বিতর্ক হতে পারে। এতে বর্তমান আইনটি আরও দুর্বল হয়ে পড়বে। আইনটি পার্লামেন্টের অনুমোদন পেতে ব্যর্থ বা নাকচও হতে পারে।

বিদ্যমান আইনে এরই মধ্যে কয়েক শ লোক কারাদণ্ড পেয়েছে। এই আইনের প্রয়োগ নিয়ে আফগানদের মধ্যে বিতর্ক রয়েছে।