আফগান নির্বাচনে অংশ নেবে না তালেবান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নেবে না তালেবান। দেশ থেকে বিদেশি সেনা পুরোপুরি চলে না যাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে তারা। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তালেবান নেতা মোল্লা ওমর এ কথা জানান। খবর রয়টার্সের।
তালেবানের এ ঘোষণা আন্তর্জাতিক সম্প্রদায়কে হতাশ করেছে। কারণ, আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনে তালেবানের অংশগ্রহণের মাধ্যমে এ অঞ্চলে স্থিতিশীলতা আনতে কাতারে শান্তি আলোচনায় বসেছিল সরকার ও তালেবান।
মোল্লা ওমরের বিবৃতিটি প্রকাশ করে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আগামী বছর নির্বাচনের নামে নাটক হবে। আমাদের ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেবে না।’
তালেবান আগের দুটি প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নেয়নি। তবে এবারই তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে ২০১৪ সালের নির্বাচন বর্জন করার।