আফগান-ন্যাটো বাহিনীর ঘাঁটিতে আত্মঘাতী হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের জুরমাত এলাকায় গতকাল বুধবার আফগান-ন্যাটো যৌথ বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এতে আফগানিস্তানের ১০ সেনা আহত হয়েছে।ন্যাটো জানায়, ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) কেউ এ হামলায় হতাহত হয়নি। আইএসএএফের এক মুখপাত্র বলেন, জুরমাত এলাকায় যৌথবাহিনীর সামরিক ঘাঁটিতে জঙ্গিরা এ হামলা চালায়। পাকতিয়া প্রাদেশিক সরকারের মুখপাত্র জানান, ওই গাড়ির চালক ফটকে পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে। এএফপি।