আফগান প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবে তালেবান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের ২০১৪ সালের ৫ এপ্রিল অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তালেবান নেতারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। গতকাল বুধবার দেশটির স্বাধীন নির্বাচন কমিশনের (আইইসি) একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এ কথা জানিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রেসিডেন্ট হামিদ কারজাই দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় কারজাই আগামী নির্বাচনে লড়তে পারছেন না। এখন পর্যন্ত কারজাইয়ের বিকল্প হিসেবে নির্বাচনে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা পরিষ্কার নয়। আইইসির ওই কর্মকর্তা বলেন, ‘নির্বাচনে কোনো বৈষম্য করা হবে না। কাজেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান বা হেজব-ই-ইসলামি যাতে নির্বাচনে অংশ নিতে পারে, আমরা সেই প্রস্তুতিও রেখেছি।’ ডন।