আফগান প্রেসিডেন্ট প্রার্থী আবদুল্লাহর মিছিলে বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে গাড়িবোমা হামলায় অল্পের জন্য রক্ষা পেলেন দেশটির প্রেসিডেন্ট পদে নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকা প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ৷ গতকাল শুক্রবার রাজধানী কাবুলে তাঁর নির্বাচনী মোটর শোভাযাত্রায় দুটি বোমা বিস্ফোরণ ঘটলে ছয় ব্যক্তির মৃত্যু হয়৷ বোমা হামলার দায় েকউ স্বীকার করেনি৷ খবর এএফপির৷
কাবুল পুলিশের ফৌজদারি গোয়েন্দা শাখার প্রধান সৈয়দ গুল আগা হাশেমি বলেন, আবদুল্লাহ আবদুল্লাহর গাড়িবহরে প্রথমে গাড়িবোমা হামলা চালানো হয়৷ পরেরটি ছিল মাইন বিস্ফোরণ৷ আবদুল্লাহ জানিয়েছেন, তিনি অক্ষত আছেন৷ তবে তাঁর কয়েকজন দেহরক্ষী আহত হয়েছেন৷
বিস্ফোরণের পর পরই আফগান টেলিভিশনে প্রচারিত এক খবরে আবদুল্লাহ বলেন, ‘কয়েক মিনিট আগে আমাদের নির্বাচনী প্রচারের গাড়িবহর মাইন বিস্ফোরণের শিকার হয়৷’