আফগান সামরিক বাহিনীর জন্য বছরে ৪০০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, আন্তর্জাতিক সমপ্রদায় আফগান সামরিক বাহিনীকে বছরে ৪০০ কোটি ডলারেরও বেশি পরিমাণ অর্থ সহায়তা দেবে। এ অর্থ সহায়তা ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক বাহিনী আফগানিস্তান ত্যাগ করার পরবর্তী এক দশক পর্যন্ত পাওয়া যাবে।গতকাল কাবুলের মিলিটারি একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে কারজাই এসব কথা বলেন। তবে পশ্চিমা কর্মকর্তারা বলছেন, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। রয়টার্স।