আফগান সেনার পোশাকে ন্যাটোর দুই সদস্যকে গুলি
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গতকাল সোমবার আফগান সেনাবাহিনীর পোশাক পরিহিত এক ব্যক্তি ন্যাটোর দুই সদস্যকে গুলি করে হত্যা করেছে। পরে ন্যাটো বাহিনীর গুলিতে ওই ব্যক্তিও নিহত হয়।আফগানিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মর্কতা জানায়, হেলমান্দ প্রদেশের লস্কর গাহ শহরে মার্কিন বাহিনী নিয়ন্ত্রিত ঘাঁটিতে এ ঘটনা ঘটে। ওই ঘাঁটিতে সামরিক ও বেসামরিক কর্মীরা প্রাদেশিক সরকার পুনর্গঠনের কাজে নিয়োজিত।আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তাকারী বাহিনীর (ইসাফ) মুখপাত্র মেজর জেসন ওয়াগনার বলেন, আফগান ও মার্কিন সেনাদের যৌথ বাহিনী গুলি করে ওই বন্দুকধারীকে হত্যা করে। তবে ওই ব্যক্তি কোন দেশের নাগরিক, তা জানাতে অস্বীকৃতি জানান জেসন।কাবুলে ইসাফের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আফগান ও ন্যাটোর যৌথবাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে।২০১৪ সালের শেষ দিকে ন্যাটো বাহিনীর আফগানিস্তানের হাতে দেশের নিরাপত্তা দায়িত্ব তুলে দিয়ে ফিরে যাওয়ার কথা। এএফপি।