আফগানিস্তান থেকে দ্রুত সেনা প্রত্যাহারে সিনেটের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সিনেট যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে দ্রুত সব সেনা প্রত্যাহারের পক্ষে ভোট দিয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ২০১৪ সালের পরও সেখানে মার্কিন সেনা উপস্থিতির বিষয়ে জোর দিচ্ছে।গত বৃহস্পতিবার মার্কিন সিনেটে ভোটাভুটিতে সেনা প্রত্যাহারের পক্ষে ৬২ জন সিনেটর ভোট দেন। বিপক্ষে ভোট দেন ৩৩ জন। চলতি সপ্তাহে আফগানিস্তান থেকে ৬৬ হাজার সেনা প্রত্যাহারের বিষয়ে হোয়াইট হাউসের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা।আফগানিস্তান থেকে ঘোষিত সময়ের মধ্যে সব সেনা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও সামরিক বাহিনী মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে সিনেট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট রায় দিয়েছে। আল-জাজিরা।