আফগানিস্তান ভাঙতেই দোহায় তালেবানের কার্যালয় করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এক শীর্ষ সহযোগী বলেছেন, আফগানিস্তান ভেঙে দিতেই কাতারের দোহায় তালেবান কার্যালয়টি স্থাপন করা হয়েছে। পাকিস্তান অথবা যুক্তরাষ্ট্র হলো এর ইন্ধনদাতা।স্থানীয় ওয়ান টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের চিফ অব স্টাফ করিম খোররম বলেন, কাতারে কার্যালয় স্থাপন তালেবান জঙ্গিদের গোপন পরিকল্পনার অংশ। আফগানিস্তান এ পরিকল্পনা ভন্ডুল করে দিয়েছে। এর উদ্দেশ্য ছিল আফগানিস্তানকে বিভক্ত করা বা ভেঙে ফেলা।১৮ জুন দোহায় তালেবান কার্যালয়টি প্রথম যখন চালু হয়, তখন সম্ভাব্য শান্তিচুক্তির প্রথম ধাপ বিবেচনা করে বিষয়টিকে স্বাগত জানানো হয়েছিল। কিন্তু কারজাই এখন মনে করছেন, এটি নির্বাসিত সরকারের মতো কাজ করবে। কোনো বিদ্রোহী গোষ্ঠী এ কাজ করতে পারে না বলে মত দেন তিনি। এএফপি।