আফগানিস্তান সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস গতকাল বৃহস্পতিবার আকস্মিক সফরে আফগানিস্তানের কাবুলে পৌঁছেছেন। ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার অনুষ্ঠান শেষে বাগদাদ থেকে কাবুল যান তিনি।কর্মকর্তারা জানান, এই সফরের সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, সেখানে আন্তর্জাতিক বাহিনীর কমান্ডার মার্কিন জেনারেল ডেভিড পেট্রাউস ও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন গেটস। এএফপি।