আফগানিস্তানে অপহূত সাত পাকিস্তানির মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে অপহূত সাত পাকিস্তানি নাগরিক মুক্তি পেয়েছেন। পুলিশ জানায়, অপহরণের পাঁচ দিন পর অক্ষত অবস্থায় তাঁদের মুক্তি দেওয়া হয়।রাজধানী কাবুলের দক্ষিণে অবস্থিত লোগার প্রদেশে একটি হাসপাতাল নির্মাণ প্রকল্পে কর্মরত ছিলেন পাকিস্তানি ওই নাগরিকেরা। প্রাদেশিক পুলিশের শীর্ষ কর্মকর্তা গোলাম সাখি রঘলিওয়ানি বলেন, অপহূতদের দ্রুত মুক্তিলাভের কারণ স্পষ্ট নয়। সম্ভবত মুক্তিপণের দাবিতে তাঁদের অপহরণ করা হয়েছিল। উদ্ধারের পর তাঁদের কাবুলের অজ্ঞাত একটি স্থানে নেওয়া হয়েছে।প্রাদেশিক রাজধানী পুল-ই-আলমের বাসায় ফেরার পথে গত বুধবার বন্দুকধারী একদল লোক পাকিস্তানি ওই সাত ব্যক্তিকে অপহরণ করে। এএফপি।