আফগানিস্তানে আত্মঘাতী হামলার চেষ্টা ব্যর্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার সদস্যরা গতকাল বুধবার বিপুল পরিমাণ বিস্ফোরকসহ পাঁচ আত্মঘাতী হামলাকারীকে গ্রেপ্তার করেছেন। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে এদের গ্রেপ্তার করা হয়।ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটির (এনডিএস) মুখপাত্র লুৎফুল্লাহ মাশাল বলেন, ‘কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছে একটি ছোট ভ্যান থেকে ৫৬০ কিলোগ্রাম বিস্ফোরকসহ পাঁচ আত্মঘাতী হামলাকারীকে আমরা গ্রেপ্তার করেছি।’ সন্দেহভাজন এসব হামলাকারীর বিমানবন্দরে আক্রমণ চালানোর অভিপ্রায় ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।সম্প্রতি তালেবান জঙ্গিরা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকারের বিরুদ্ধে তৎপরতা জোরদার করছে। এএফপি।