আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় তাকহার প্রদেশের রাজধানী তালুকান শহরে গতকাল রোববার এ হামলা হয় বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর আবদুল জাবার তাকওয়া।হামলায় আবদুল মুতালিব নামের একজন সাংসদ নিহত হন। তাকহার পুলিশের প্রধান জেনারেল খাইর মোহাম্মদ। বিষয়টি নিশ্চিত করে গভর্নর বলেন, ‘একটি দাফন অনুষ্ঠান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ওই অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পেলেও আমি অনুপস্থিত ছিলাম। সম্ভবত আমি অথবা সাংসদ যেকোনো একজনকে লক্ষ্য করে এ হামলা হয়।’এখনো ওই হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি। এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য তালেবানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তালেবান বিদ্রোহীরা ১০ বছর ধরে আফগানিস্তানে সরকারি ও আন্তর্জাতিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এএফপি।