আফগানিস্তানে আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা সাখর আল-তাইফি নিহত হয়েছেন বলে ন্যাটো গতকাল মঙ্গলবার জানিয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের কুনার প্রদেশের ওয়াতাহপুর এলাকায় এক বিমান হামলায় তিনি নিহত হন। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) জানায়, সৌদি বংশোদ্ভূত আল-তাইফি আল-কায়েদার বিদেশি যোদ্ধাদের পরিচালনা করতেন। তা ছাড়া তিনি ন্যাটো ও আফগান সেনাদের ওপর হামলারও নির্দেশ দিতেন। আইএসএএফ আল-তাইফিকে আফগানিস্তানে আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা বলে উল্লেখ করে আরও জানায়, এই জঙ্গি নেতা প্রায়ই শীর্ষ নেতার নির্দেশ জঙ্গি সংগঠনের বিভিন্ন স্তরে পৌঁছে দিতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যাতায়াত করতেন। তিনি জঙ্গিদের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করতেন। এএফপি।