আফগানিস্তানে এক দিনে ১০ ন্যাটো সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে গত সোমবার ১০ জন ন্যাটো সেনা নিহত হয়েছেন। জঙ্গিদের গুলি ও বোমা হামলায় এরা প্রাণ হারান। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে এক দিনে এত বেশি বিদেশি সেনা নিহত হওয়ার ঘটনা এই প্রথম। ন্যাটোর এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।ওই বিবৃতিতে বলা হয়, হাতে তৈরি বোমার হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলে নিহত হয়েছেন পাঁচ সেনা। ওই একই এলাকায় বন্দুকযুদ্ধে এক সেনা এবং দেশটির দক্ষিণে আরেক সেনা নিহত হন। এর আগে ন্যাটোর বিবৃতিতে একজন মার্কিন সেনাসহ আরও তিন সেনা নিহত হওয়ার কথা জানানো হয়। তারা আফগানিস্তানের দক্ষিণে নিহত হন। টাইমস অব ইন্ডিয়া।