আফগানিস্তানে কপ্টার বিধ্বস্ত, ৫ ন্যাটো সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে যুক্তরাজ্যের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ন্যাটোর পাঁচজন সেনা নিহত হয়েছেন। আজ শনিবার কান্দাহার প্রদেশে এ ঘটনা ঘটে।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহত ন্যাটো সেনারা কোন দেশের, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধান করা হচ্ছে।