আফগানিস্তানে গত বছর হতাহত ১১৫০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে সাধারণ মানুষের হতাহত হওয়ার সংখ্যার দিক দিয়ে গত বছর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। জাতিসংঘ আজ সোমবার জানিয়েছে, হতাহত হওয়ার এ সংখ্যা প্রায় সাড়ে ১১ হাজার। এর মধ্যে এক-তৃতীয়াংশই শিশু। আজ এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

আফগানিস্তানে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে লড়াই এসব হতাহত হওয়ার ঘটনার অন্যতম কারণ।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনীকে সরিয়ে নেওয়ার পর দুই বছরের বেশি সময় ধরে দেশটিতে সংহিতা যে বেড়েই চলেছে, হতাহত হওয়ার এ সংখ্যা সেই ইঙ্গিত দেয়।