আফগানিস্তানে গোপন বন্দিশালার অস্তিত্ব নিশ্চিত করেছে রেডক্রস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের বাগরামে মার্কিন বিমান ঘাঁটির মূল কারাগার থেকে আলাদা আরেকটি স্থানে বন্দী রাখার ব্যবস্থা রয়েছে বলে নিশ্চিত করেছে রেডক্রসের কর্মকর্তারা। নয়জন সাবেক কয়েদি বিবিসিকে জানান, তাঁদের একটি আলাদা বন্দিশালায় রাখা হয়েছিল। সেখানে তাঁরা নির্যাতনের শিকার হয়েছেন।তবে মার্কিন সামরিক বাহিনী এ ধরনের বন্দিশালা থাকার কথা অস্বীকার করেছে। বিবিসি।