আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত সাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তালেবান জঙ্গিরা গতকাল বুধবার প্রাদেশিক গভর্নরের কার্যালয়সহ আশপাশের বেশ কয়েকটি সরকারি ভবনে হামলা চালিয়েছে। সেখানে তারা বেশ কয়েকটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধও হয়েছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন জঙ্গি ও দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তালেবানের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে।কর্মকর্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জে গভর্নর ও প্রাদেশিক পরিষদের কার্যালয়সহ আদালত ভবনে জঙ্গিরা হামলা চালায়। তাদের শরীরে উচ্চশক্তিসম্পন্ন বোমা বাঁধা ছিল। হাতে ছিল আধুনিক আগ্নেয়াস্ত্র।নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, সংঘবদ্ধ হয়ে জঙ্গিরা হামলা চালায়। এএফপি।