আফগানিস্তানে তুষারধসে ৪২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের শিকে এলাকার তিনটি গ্রামে তুষারধসে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। আফগান কর্তৃপক্ষ গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানায়, পাহাড়ি এই প্রদেশে কয়েক দিন ধরে তাপমাত্রা আকস্মিকভাবে বেড়ে যায়। এর ফলে তুষার গলে শিরিন নাজেম গ্রাম ঢেকে যায়। ওই গ্রামটিতে অন্তত ২০০ মানুষ বাস করে।সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতা ছাড়া গ্রামবাসী অন্তত ৩৭টি লাশ উদ্ধার করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।প্রদেশের মুখপাত্র আবদুল রউফ বলেছেন, পাশের দুটি গ্রামে আরও অন্তত পাঁচজনের লাশ উদ্ধার করা।রেড ক্রিসেন্টের বাদাখশানের প্রধান সৈয়দ নাসের হেমাত বলেন, ‘তুষারে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে আমরা সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি। এলাকাটি অত্যন্ত দুর্গম। গ্রামবাসীই বরফের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছে।’ এএফপি।