আফগানিস্তানে নিহত ৩০ সেনার প্রতি সম্মান জানালেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে তালেবান হামলায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩০ মার্কিন সেনার প্রতি সম্মান জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।নিহত সেনাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ওবামা মঙ্গলবার ডেলাওয়ার অঙ্গরাজ্যের ডোভার বিমানঘাঁটিতে উপস্থিত হন। ওবামা প্রশাসনের একদল কর্মকর্তা এ সময় তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা নিহত সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।গত ৫ আগস্ট শুক্রবার আফগানিস্তানের ওয়াদাক প্রদেশে তালেবান জঙ্গিদের গুলিতে একটি মার্কিন চিনুক হেলিকপ্টার বিধ্বস্ত হলে ৩০ জন মার্কিন সেনাসহ ৩৮ জন নিহত হয়।আফগানিস্তানে কোনো একক হামলায় এটাই সর্বোচ্চসংখ্যক মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা। ওই ঘটনায় নিহত সেনাদের এখনো শনাক্ত করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।এর আগে ২০০৯ সালে আফগানিস্তানে নিহত ১৫ জন সেনা ও তিনজন গোয়েন্দার লাশ ডোভার বিমানঘাঁটিতে আনা হলে ওবামা এখানে এসেছিলেন। রয়টার্স।