আফগানিস্তানে নয় হেলিকপ্টার আরোহী অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে গত রোববার জরুরি অবতরণ করেছে একটি বেসামরিক তুর্কি হেলিকপ্টার। ওই হেলিকপ্টারের নয়জন আরোহীকে তালেবানরা অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।প্রদেশের উপপুলিশের প্রধান রাইজ খান সাদিক বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হেলিকপ্টারটি উদ্ধার করলেও এতে থাকা নয়জন আরোহীর কোনো সন্ধান পাননি। তালেবান জঙ্গিরা তাঁদের ধরে নিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। আরোহীদের মধ্যে সাতজন তুরস্কের ও দুজন রাশিয়ার নাগরিক।গভর্নর হামিদুল্লাহ হামিদ জানান, পূর্বাঞ্চলীয় খোস্তনগর থেকে রাজধানী কাবুলে যাওয়ার সময় হেলিকপ্টারটি তাঁর এলাকায় জরুরি অবতরণ করে। হেলিকপ্টারের মালিক তুর্কি প্রতিষ্ঠানের খোস্তে একটি সড়ক প্রকল্প রয়েছে।আফগানিস্তানভিত্তিক খোরাসান কার্গো এয়ারলাইনসের একজন মুখপাত্র বলেন, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় হেলিকপ্টারটি অবতরণ করে। তুরস্ক বলেছে, তালেবান তাদের অপহরণ করেছে। কাবুলের সঙ্গে আলোচনা চলছে। এএফপি।